মালয়েশিয়ার মেয়েদের ৮ উইকেটে হারাল বাংলাদেশ

  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২২, ০৬:১৯
  • 667 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২২, ০৬:১৯
  • 667 বার পঠিত
মালয়েশিয়ার মেয়েদের ৮ উইকেটে হারাল বাংলাদেশ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটের বাছাইপর্বে শুভসূচনা করেছে নিগার সুলতানার দল। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মেয়েদের ৮ উইকেটে হারায় বাংলাদেশের মেয়েরা।
টি–টোয়েন্টি সংস্করণের এ ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে ৪৯ রানে আটকে দেয় বাংলাদেশ। তাড়া করতে নেমে ৭২ বল হাতে রেখে জয় তুলে নেন নিগার–ফারাজানারা।
মেয়েদের ক্রিকেটে আইসিসি টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯ম, মালয়েশিয়া ৩৩তম। ব্রাজিল, জার্মানির মতো ফুটবলপাগল দেশগুলোও টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার ওপরে।

স্বাভাবিকভাবেই বাংলাদেশের মেয়েদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতো মালয়েশিয়াকে। পুরো ২০ ওভার খেলতে পারলেও দ্রুত রান তোলার পরীক্ষায় পাস করতে পারেনি স্বাগতিক দেশটি। দলের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ১২ রান করেন উইনফ্রেড দুয়ারিসিংগম।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন নিজেদের দুর্ভাগা ভাবতে পারেন। বাকিরা কিপটেমির চূড়ান্ত করলেও নাহিদা ৩ ওভারে ১৫ রানে ১ উইকেট নেন। ফাহিমা উইকেট না পেলেও ২ ওভারে দেন ৯ রান। সর্বোচ্চ ২টি করে উইকেট নেওয়া সুরাইরা আজমিন ও রুমানা আহমেদ ওভারপ্রতি দুইয়ের নিচে রান দেন। রুমানা ৪ ওভারে ৪ রানে নেন ২ উইকেট।
তাড়া করতে নেমে ৫ ওভারের মধ্যেই ৩৮ রান তুলে ফেলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। পঞ্চম ওভারের শেষ বলে আউট হন শামিমা (১৯ বলে ২৮)।

১৪ রান করা মুর্শিদা সপ্তম ওভারে আউট হওয়ার পর নিগার সুলতানা ও ফারজানা হক জয় এনে দেন। কাল বুধবার কেনিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493