পিরোজপুরে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের পা ভেঙে দিল বখাটে

  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২২, ০৬:৩৫
  • 703 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২২, ০৬:৩৫
  • 703 বার পঠিত
পিরোজপুরে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের পা ভেঙে দিল বখাটে

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলপডুয়া বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে এক বখাটে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত মামুন সাজ্জালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের নিজামুল হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (২০) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করাসহ বিভিন্ন অশালীন কথাবার্তা বলত সে। এমনকি নানা অযুহাতে স্কুলছাত্রীর বাড়িতে ঢুকেও উত্যক্ত করত। এ অবস্থায় ওই স্কুলছাত্রীর বড় ভাই মামুন বখাটে ফরিদকে নিষেধ করলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত করে বখাটে ফরিদ।

এ বিষয়ে মামুন বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইন্দুরকানী থানায় বখাটে ফরিদ নামে থানায় লিখিত অভিযোগ করেন।
আহত মামুন সাজ্জাল জানান, আমার ছোট বোন সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে স্থানীয় বখাটে ফরিদ উত্যক্ত করায় আমি প্রতিবাদ করি। এতে সে আমাকে পিটিয়ে পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত করে। এ ঘটনার পর বখাটে ফরিদের নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493