‘খ্রিষ্টান ক্রুসেডে’ পদদলিত হয়ে নিহত ২৯

  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২২, ০৬:৫১
  • 703 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২২, ০৬:৫১
  • 703 বার পঠিত
‘খ্রিষ্টান ক্রুসেডে’ পদদলিত হয়ে নিহত ২৯

লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়াতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এই তথ্য জানান।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ভোরে অথবা বৃহস্পতিবার সকালের দিক এই ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেন, নিহতের সংখ্যা অস্থায়ী এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, হাতে ছুরি থাকা একদল গ্যাংস্টার উন্মুক্ত স্থানে প্রার্থনাকারীদের ওপর হামলা চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়।

তিনি জানান, ছুরি বহনকারী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠান নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে স্থানীয় সংবাদ মাধ্যম একে খ্রিস্ট্রানদের প্রার্থনার জন্য জড়ো হওয়া বলেছে যাকে ক্রুসেড বলা হয়।

বিবিসি জানিয়েছে, লাইবেরিয়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার সমাবেশকে ক্রুসেড বলা হয়।

এমানুয়েল গ্রে (২৬) বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি অনেক চিৎকার শুনতে পান এবং অনেক মৃতদেহ দেখতে পান। বিবিসি আরও জানিয়েছে, নিহতদের মরদেহ রেডেম্পশন হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581