ভুয়া সুপারিশপত্র: সতর্ক করলো এনটিআরসিএ

  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২২, ০৭:৫৮
  • 681 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২২, ০৭:৫৮
  • 681 বার পঠিত
ভুয়া সুপারিশপত্র: সতর্ক করলো এনটিআরসিএ

লিশ ভেরিফিকেশন চলমান রেখেই ৩৮ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভেরিফিকেশনের পাশাপাশি এসব শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ দেয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এটি কার্যকর করতে ইতোমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) চিঠি দিয়েছে মন্ত্রণালয়। তারই ভিত্তিতে শিগগিরই সুপারিশপত্র দেওয়া হবে বলে এনটিআরসিএ সূত্রে জানা গেছে। তবে বুধবার দিবাগত রাত থেকে বিভিন্ন মাধ্যমে সুপারিশ পত্র দেখা যাচ্ছে। সেটিকে ভুয়া সুপারিশপত্র বলে জানিয়েছেন এনটিআরসি সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এবিএম শওকত ইকবাল শাহীন (যুগ্মসচিব)।

বৃহস্পতিবার সকালে তিনি বলেন, আমরা জানতে পেরেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সুপারিশপত্র দেয়া হচ্ছে। যেটি সম্পর্কে আমরা অবগত নয়। আমরা তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। আগের সুপারিশপত্রকে কপি করে তারা সেটি প্রকাশ করছে। সেখানে আমাদের কারো স্বাক্ষর নেই এবং তারিখ উল্লেখ নেই। এটিতে কোন প্রার্থীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

গতকাল মধ্য রাত থেকে এমন একটি সুপারিশপত্র বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এবং একজন প্রার্থীর হুবহু রোল, নাম ও প্রতিষ্ঠান দেখা যাচ্ছে। এমনটা জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণ ভুয়া। এখানে কারো স্বাক্ষর নেই। এটি যাতে প্রচার না হয় এবং কেউ যাতে এটাতে বিভ্রান্ত না হয় সে অনুরোধ করছি।

এ সুপারিশপত্রে আপনার নাম দেখা গেছে। এ বিষয়ে তিনি বলেন, আমার নাম আছে। কিন্তু কোন স্বাক্ষর নেই। এটা কারা করছে আমরা তাদের বের করার চেষ্টা করছি।

তাহলে আপনারা সুপারিশ পত্র কবে নাগাদ দিতে পারেন এমনটা জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি খুব শিগগিরই দিতে। এটি নিয়ে এখনো কাজ চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493