চাকরি দেওয়ার নামে লাখ টাকা আত্মসাৎ, প্রতারক আটক

  • আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২২, ০৬:৫৯
  • 683 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২২, ০৬:৫৯
  • 683 বার পঠিত
চাকরি দেওয়ার নামে লাখ টাকা আত্মসাৎ, প্রতারক আটক

ভোলার মনপুরায় নিজেকে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা দাবি করে দুই বাহিনীতে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম আল আমিন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে মনপুরা পুলিশের এসআই সুবাসের নেতৃত্বে একটি টিম চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার ইমামনগর সুপারিতলা থেকে প্রতারক আল আমিনকে গ্রেফতার করে। আল আমিন হাওলাদার (৩২) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বাসিন্দা শাহ আলম হাওলাদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রতারক আল আমিন নিজেকে কখনো অতিরিক্ত পুলিশ সুপার, কখনো সেনাবাহিনীর মেজর পরিচয় দিতেন। এভাবে গত এক বছর তিনি ভোলার মনপুরায় পুলিশের এএসআই এবং কনস্টেবল পদসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে আনুমানিক ২৫ লাখ টাকার ওপরে হাতিয়ে নিয়েছেন।
আরও জানা যায়, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা শাহজাহান তার শ্যালক রহিমকে পুলিশের এএসআই ও অপর আত্মীয় মাইনুদ্দিনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার জন্য পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারক আল আমিনকে ৯ লাখ টাকা দেন। পরে চাকরি দেওয়ার জন্য আল আমিন কখনো ভোলা জেলা পুলিশ মাঠ, কখনো রাজারবাগ পুলিশ মাঠে নিয়ে যান। কিন্তু গত এক বছরেও চাকরি হয়নি। পরে শাহাজাহান বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা করেন।
আল আমিনকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মনপুরাসহ তজুমুদ্দিন, চরফ্যাশনের বিভিন্ন এলাকা থেকে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ আসছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুবাস।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, শনিবার সকাল ১০টায় গ্রেফতারকৃত প্রতারক আল আমিন হাওলাদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493