ফুসফুসের অধিকাংশ সংক্রমিত, অক্সিজেন সাপোর্ট লাগছে তুষার খানের

  • আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২২, ০৬:৩৭
  • 700 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২২, ০৬:৩৭
  • 700 বার পঠিত
ফুসফুসের অধিকাংশ সংক্রমিত, অক্সিজেন সাপোর্ট লাগছে তুষার খানের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নন্দিত অভিনেতা তুষার খান। তার ফুসফুসের অধিকাংশ জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তাই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি জানান, গতকাল শনিবার রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তুষার খানকে ভর্তি করা হয়েছে।

নাসিম বলেন, ৬-৭ দিন আগে থেকেই তুষার ভাই অসুস্থ। ওনার সঙ্গে একদিন আগে আমার ফোনে কথা হয়, তখন তার খুব কাশি হচ্ছিল শুনছিলাম। কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন ফুসফুস সংক্রমিত হয়েছে। তুষারের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

চার দশক ধরে অভিনয় করে যাচ্ছেন তুষার খান। মঞ্চ, সিনেমা ও নাটক তিন মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তার শুরুটা ১৯৮২ সালে নাট্যদল আরণ্যকের সঙ্গে যুক্ত হয়ে। দলটির হয়ে মঞ্চে ‘ইবলিশ’, ‘ওরা কদম আলী’, ‘সমতট’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘অববাহিকা’সহ বহু নাটকে অভিনয় করেছেন।

১৯৯২ সাল থেকে পেশাদার অভিনেতা হিসেবে তুষার খানের যাত্রা শুরু হয়। টিভি নাটকে প্রথম সাড়া ফেলেন ‘ইতিকথা’ নাটকের মাধ্যমে। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ সিনেমায় দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। তবে সাড়া ফেলেন মুহম্মদ হান্নান পরিচালিত সালমান শাহ’র সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করে। তিনি সবশেষ অভিনয় করেছেন ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493