ফরচুন বরিশালে খেলতে ঢাকায় গেইল

  • আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২২, ০৬:৪৪
  • 705 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২২, ০৬:৪৪
  • 705 বার পঠিত
ফরচুন বরিশালে খেলতে ঢাকায় গেইল

বিপিএল খেলতে ঢাকায় পৌঁছেছেন ক্রিস গেইল। করোনা পরীক্ষায় পাশ করলে আজ ফরচুন বরিশালের হয়ে মাঠে নামতে পারবেন তিনি।

এবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই গেইলকে দলে ভিড়িয়েছে বরিশাল। ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশে আসা হয়নি তার। খেলতে পারেননি বিপিএলের উদ্বোধনী ম্যাচ। রোববার সকাল ১১টায় ঢাকায় পা রাখেন তিনি। আর এবারের আসরে দারুণ পারফরম্যান্স উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন গেইল।
এক ভিডিও বার্তায় গেইল বলেন, ‘হ্যালো ফরচুন বরিশাল, আমি ক্রিস গেইল, ইউনিভার্স বস। আমাকে দলে নেয়ার জন্য ধন্যবাদ। সবার সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।
দারুণ কিছু করার অপেক্ষা করছি। প্রথম জয়ের জন্য অভিনন্দন, পরের ম্যাচের জন্য শুভ কামনা। আমি যখন দলে যোগ দেব, ইউনিভার্স বস তার কাজ শুরু করে দেবে। উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ।’

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে ফরচুন বরিশাল। দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ ঢাকা। এই ম্যাচের আগেই গেইলের ২৪ ঘণ্টার কোয়ারেন্টিন শেষ হবে। কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে এই ম্যাচ দিয়েই মাঠে নামতে দেখা যেতে পারে তাকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493