পটুয়াখালীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২২, ০৬:৪৫
  • 668 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২২, ০৬:৪৫
  • 668 বার পঠিত
পটুয়াখালীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

পটুয়াখালীর হেথালিয়া নামক এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এবং বাস দুটি দুমড়ে মুচড়ে গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে কুয়াকাটা টু বরিশাল মহাসড়কে বরিশাল থেকে ছেড়ে যাওয়া আশা পরিবহন ও বরিশালগামী সাকুরা পরিবহনের মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাকুরা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে হেথালিয়া এলাকা অতিক্রম করছিল এমন সময় বিপরিত দিক থেকে আশা পরিবাবহনের বাসটি দ্রুত গতিতে ছুটে আসে। এতে উভয় বাসের মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত ২০ যাত্রী আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুটি বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে গেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান, আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে সড়ক স্বাভাবিক করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493