পর্নোগ্রাফি মামলায় ৫ কিশোরের কারাদণ্ড

  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২২, ০৬:৩৬
  • 703 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২২, ০৬:৩৬
  • 703 বার পঠিত
পর্নোগ্রাফি মামলায় ৫ কিশোরের কারাদণ্ড

বরগুনায় পর্নোগ্রাফি মামলায় পাঁচ কিশোরকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- জেলার তালতলী উপজেলার বেহালা গ্রামের হারুন মিস্ত্রীর ছেলে মহিউদ্দিন (১৫) ফিরোজ মিস্ত্রীর ছেলে রিয়াজ (১৬), বাবুলের ছেলে বিপ্লব (১৬), কেশবের ছেলে অভিজাত কানাই (১৬) ও মোখলেছ খানের ছেলে বেল্লাল (১৬)।

মামলা সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে আসামিরা পথেঘাটে উত্ত্যক্ত করত। মেয়েটি প্রতিবাদ করলে আসামি বিপ্লব কৌশলে ওই ছাত্রীর ছবি তুলে নেয়।

পরে মেয়েটির ছবির সঙ্গে অপর একটি নগ্ন ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। বাদী ছবিটি দেখতে পেয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারি থানায় মামলা করে।

তদন্তকারী কর্মকর্তা মো. নুরুজ্জামান মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, কিশোর হলেও এখন তারা বয়স্ক। কিশোররা জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল। আদালত সঠিক রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493