বরিশালে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২২, ০৬:৪৮
  • 622 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২২, ০৬:৪৮
  • 622 বার পঠিত
বরিশালে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

বরিশালের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সঙ্গে বয়ে যাচ্ছে হিমেল বাতাসও। এতে জেলায় বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।
শনিবার (২৯ জানুয়ারি) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। চলতি শীত মৌসুমে জেলায় এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

বরিশাল আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই-এক দিন এ অবস্থা থাকতে পারে।
বরিশাল সদর উপজেলার কড়াপুর এলাকার বাসিন্দা অটোরিকশাচালক কবির হোসেন বলেন, আজ শীত বেশি পড়ছে। ঠান্ডায় হাত-পা জড়ো হয়ে আসছে। শীতের তীব্রতায় গ্রামের হাটবাজারে ও শহরে লোকসমাগম কমে গেছে। রাস্তাঘাটে মানুষের চলাচলও কম। যাত্রী তেমন একটা পাচ্ছি না। আরও দু-একদিন এমন অবস্থা চললে আয় রোজগারের অভাবে সংসারে টান পড়বে।
বরিশাল অফিসের সিনিয়র অবজারভার মো. আনিসুর রহমান বলেন, শনিবার সকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করে। আজ রাতের তাপমাত্রা আরও কমতে পারে। কাল রোববার তাপমাত্রা আরও কমতে পারে। পরবর্তী এক থেকে দুদিন তাপমাত্রা একই রকম থাকবে। তবে সোমবার বা মঙ্গলবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়বে।
মো. আনিসুর রহমান আরও বলেন, শনিবার (২৯ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে জেলায় এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ২০ ডিসেম্বর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493