তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বরিশালে সম্পাদক কারাগারে

  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২২, ০৬:১৫
  • 668 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২২, ০৬:১৫
  • 668 বার পঠিত
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বরিশালে সম্পাদক কারাগারে

বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক ‘আজকের সময়ের বার্তা’ পত্রিকার সম্পাদক-প্রকাশক এম লোকমান হোসাইনকে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোহেল মাহামুদ (৪৩) নামে জনৈক এক ব্যক্তির করা মামলায় রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন লোকমান হোসাইন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ফারুক হোসেন সেই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন।

সোহেল মাহামুদ ২০২০ সালের ২৭ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাংবাদিক লোকমান হোসাইনকে অভিযুক্ত করে একটি নালিশি অভিযোগ করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে তা তদন্ত করে বাকেরগঞ্জ থানা পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

লোকমান হোসাইন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক লোকমান হোসাইন তার মালিকানাধীন ‘নিউজসেভেনবিডি.টিভি’ নামক অনলাইন নিউজপোর্টালে মামলার বাদী সোহেল মাহামুদকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করে এবং তা ফেসবুক পেইজে শেয়ার করেন। এতে মান ক্ষুণ্ন হয়েছে দাবি করে সোহেল মাহামুদ ঢাকার সাইবার আদালতে মামলা করেন।

আদালতের নির্দেশে অভিযোগটি বাকেরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন হাওলাদার তদন্ত করেন এবং এর প্রতিবেদন বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493