নিপুণের কাছে দুই গালে দুটি চুমু চেয়েছিলেন পীরজাদা হারুন

  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২২, ০৬:৫৮
  • 692 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২২, ০৬:৫৮
  • 692 বার পঠিত
নিপুণের কাছে দুই গালে দুটি চুমু চেয়েছিলেন পীরজাদা হারুন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে হেরে গেছেন চিত্রনায়িকা নিপুণ। নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলেছিলেন তিনি। তবে এবার ওই নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন এই নায়িকা।

নিপুণ বলেন, ‘পীরজাদা হারুন সম্পর্কে একটা কথা আমাকে বলতেই হয়, নির্বাচনের দিন সকালে উনি আমার কাছ থেকে দুই গালে দুইটি কিস চান। তার দুই গালের মধ্যে দুইটা চড় মারা উচিত ছিল। যেটা আমি করি নাই। আমার দুজন নারী প্রার্থী ওখানে ছিল, জেসমিন ও শাহনূর। ওরা দেখেছে এই কথা যখন উনি বলেছেন। তখনই ওনার গালে দুইটা চড় দিয়ে নির্বাচনটা আমার বন্ধ করে দেওয়া উচিত ছিল।’

আজ রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে কাঞ্চন-নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন এসব কথা বলেন চিত্রনায়িকা নিপুণ।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার একটি চক্র, এটা জায়েদ খানের চক্র। তার সঙ্গে ছিল এফডিসির এমডিও। তারা তিনজন মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। আমার মনে হয় এ বিষয়ে তদন্ত করা উচিত।’

কাঞ্চন প্যানেলের এ সাধারণ সম্পাদক প্রার্থী বলেন, পীরজাদা ও জায়েদ খানরা মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি জীবনের নিরাপত্তা নিয়ে বনানী থানায় জিডি করেছি।

মিশা-জায়েদ প্যানেল নির্বাচনী আচরণ লঙ্ঘন করেছে অভিযোগ করে নিপুণ বলেন, নিয়ম-কানুন কি শুধু কাঞ্চন-নিপুণ পরিষদের জন্য ছিল? মিশা-জায়েদ পরিষদের জন্য ছিল না? আমরা ব্যারিকেড দিয়ে ভেতরে অবস্থান নিয়েছিলাম, কিন্তু জায়েদ খান সেই ব্যারিকেডের ভেতরে আসেননি কেন? তিনি কেন ব্যারিকেডের বাইরে গিয়ে টাকা দিয়ে ভোট কিনলেন?

তিনি আরও বলেন, নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। পুরো বাংলাদেশ তা দেখেছে। তাই এটি গঠনতন্ত্র অনুযায়ী শোভনীয় নয়। এ বিষয়ে প্রয়োজনে উচ্চ আদালতে যাব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, সাইমন, জেসমিন, জাদু আজাদ, সীমান্ত প্রমুখ।

গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে যান চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেছিলেন নিপুণ। কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493