গৌরনদীতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২২, ০৬:৫২
  • 608 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২২, ০৬:৫২
  • 608 বার পঠিত
গৌরনদীতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বরিশালের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে ও চার দফা দাবিতে সোমবার ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী কলেজ ও স্কুলের সামনে মহাসড়ক অবরোধ ও ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। অবরোধ, মানববন্ধন ও সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা বলেন, ২৬ জানুয়ারি সকালে বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র অন্তর মৃধা, রেদওয়ান ফকির ও মো. শান্ত একটি মোটরসাইকেলে করোনাভাইরাসের টিকা নিতে গৌরনদী সদরে যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামগামী বলেশ্বর পরিবহন তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পথে অন্তর মৃধা, রেদওয়ান ফকির মারা যায়। শান্ত হাসপাতালে চিকিৎসাধীন।

বার্থী কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থী লাদেন প্যাদা, মেহেদী হাসান ও মো. ইয়াসিন বলেন, মহাসড়কে স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যানবাহন চলাচল করায় স্কুল ও করেজের দুর্ঘটনা লেগেই থাকে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে বারবার দাবি করা সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেল্লাল হোসেন জানান, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয় ও বার্থী কলেজের সামনে স্পিডব্রেকার নির্মাণ, মোড়ে মোড়ে বিভিন্ন সাংকেতিক চিহ্নের নির্দেশনা দেওয়া, বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ ও আহত স্কুলছাত্র শান্তর চিকিৎসার ব্যয়ভার মালিক সমিতিকে বহন করার দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের বার্থী কলেজ ও স্কুলের সামনে অবরোধ, ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ পালন করেন শিক্ষার্থীরা। অবরোধ করায় যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

দুপুর পৌনে ১২টায় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চার দফা বাস্তবায়নের আশ্বাস দিলে তাঁরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, দাবিগুলো বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সুপারিশসহ সড়ক ও জনপথ, ঊর্ধ্বতন প্রশাসনের কাছে চিঠি পাঠানো হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493