বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ০৪:৫০
  • 638 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ০৪:৫০
  • 638 বার পঠিত
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে মামলা

আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা ভেঙে ফেলায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক রুবাইয়া আমেনা মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের অপেক্ষায় রেখেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মামলাটি করেন নগরীর কাজীপাড়া এলাকার মনোয়ার হোসেন হাওলাদার। এই মামলায় মেয়র ছাড়াও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ফারুখ হোসেনকে বিবাদী করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. জালাল মামলার বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ২২ নম্বর ওয়ার্ডে শিশু পার্ক করছে সিটি কর্পোরেশন। পার্কের কাজের জন্য তারা মনোয়ারের টিনশেড দোকান গত সপ্তাহে ভেঙে দেয়। ওই জমি নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে মামলা চলছে মনোয়ারের। আদালত ওই জমির ওপর স্থিতিবস্থা দিয়েছেন।

মনোয়ার হোসেন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই জমিতে কোনো পক্ষ কাজ করতে পারবে না, আদালতের দেওয়া এমন আদেশের পরও সিটি কর্পোরেশন তার দোকান ভেঙে দিয়েছে। এই বিষয়টিও আদালতকে অবহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ফারুখ দাবি করেছেন, ‘বরিশাল সিটি কর্পোরেশন কোথাও অবৈধভাবে কাজ করছে না। সেক্ষেত্রে আদালতের আদেশও উপেক্ষা করা হয়নি। ওই জমিতে আদালতের স্থিতিবস্থা আছে কী না, সেই সম্পর্কে তিনি কিছু তাৎক্ষণিক বলতে পারছেন না।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493