পটুয়াখালীতে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ০৪:৫২
  • 633 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ০৪:৫২
  • 633 বার পঠিত
পটুয়াখালীতে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়ায় ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইজিদ (১৪) এবং সেলিম (৪৭) নামে দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর ও গামইরতলার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত ৩ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মামুন (২৩), মিজান (৩৫) ও আরাফাত (২৪)। এদের সকলের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী বাস যমুনা লাইন ঘুটাবাছা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ওই ২ জনের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে।

ঘটনার পরপরই চালকসহ হেলপার, সুপারভাইজার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493