রাঙ্গাবালীতে কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ০৯:৫৩
  • 815 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ০৯:৫৩
  • 815 বার পঠিত
রাঙ্গাবালীতে কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প

পটুয়াখালী প্রতিনিধিঃ রাঙ্গাবালী পটুয়াখালী জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপে প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। গতকাল বুধবার (২৫.১২.১৯ইং) জেলার রাঙ্গাবালী থানার ছোট বাইশদিয়া ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করা হয়। কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার তত্ত্বাবধানে মেডিকেল টিম রাঙ্গাবালীতে দুঃস্থ নারী, পুরুষ ও শিশু রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ চিকিৎসা সেবা কার্যক্রমে কোস্ট গার্ড বাহিনী অগ্রযাত্রার কমডোর এম মামুনুর রশীদ (ট্যাজ), বিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন, (পি নং-৭৯১) কমান্ড্যান্ট অগ্রযাত্রা এর তত্বাবধানে এবং সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ এম ফাইজুর রহমান মিরাজ এর নেতৃত্বে পরিচালিত হয়।
এছাড়া সেখানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এম নাজমুল হাসান(এন),এনপিপি, পিএসসি, বিএন, (পি নং ১০০৪) ,ডেপুটি কমান্ড্যান্ট অগ্রযাত্রা এবং কমান্ডার এম আবু সাঈদ,(সি), বিএন, (পি নং ৯৩৭) নির্বাহী কর্মকর্তা অগ্রযাত্রা। রোগী দেখেন ডাঃ সোনিয়া সুলতানা (গাইনী বিশেষজ্ঞ), সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ এম ফাইজুর রহমান মিরাজ, ডাঃ রাফিয়া সুলতানা (গাইনী বিশেষজ্ঞ), ডাঃ অনন্যা শারমিন, (গাইনী বিশেষজ্ঞ), ডাঃ রিয়াজ মাহমুদ (মেডিসিন বিশেষজ্ঞ) এবং পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ হানিফ হাওলাদার। সকাল ১টা হতে বিকাল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড মেডিকেল টিম প্রায় ৬১৭ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাংলদেশ কোস্ট গার্ড বাহিনীর এধরনের চিকিৎসা সেবা রাঙ্গাবালীর মতো যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ এলাকায় ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ড বাহিনী অগ্রযাত্রার কমডোর এম মামুনুর রশীদ (ট্যাজ) জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493