ঝালকাঠিতে দিনমজুর হত্যা: ইউপি সদস্যসহ ৯ জন কারাগারে

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ০৫:৫৭
  • 673 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ০৫:৫৭
  • 673 বার পঠিত
ঝালকাঠিতে দিনমজুর হত্যা: ইউপি সদস্যসহ ৯ জন কারাগারে

ঝালকাঠিতে দিনমজুর মিরাজ শেখ (৩৫) হত্যা মামলার আসামি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলামসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ফয়সাল খান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ দুই ইউপি সদস্য নজরুল ইসলাম ও উজ্জল হোসেন খানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি বাজারে দিনমজুর মিরাজ শেখকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

রাতেই আহত মিরাজকে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশার শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত সারে ৩টার দিকে তার মৃত্যু হয়। পরদিন সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে কেওড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জল হোসেন খান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামসহ ১২ জনকে আসামি করা হয়। এ মামলায় গত ৩০ জানুয়ারি ইউপি সদস্য উজ্জল হোসেনসহ দুজন আদালত আত্মসমর্পন করলে বিচারক তাদের জেলহাজতে পাঠান।

মামলার প্রধান আসামি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামসহ ৯ জন উচ্চ আদালতের জামিনে ছিলেন। তারা আজ বুধবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। এছাড়া এজাহারনামীয় এক আসামি এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।

মামলার বাদী নিহত মিরাজের মা মাকসুদা বেগম বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এখন তাদের ফাঁসি দিলেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493