ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ২০

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২২, ০৬:৪৬
  • 657 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২২, ০৬:৪৬
  • 657 বার পঠিত
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ২০

ভোলা প্রতিনিধি / ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসটিতে থাকা ১৯ এবং মোটরসাইকেলের এক আরোহী আহত হয়েছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মনিরাম বাজারের বটতলা সংলগ্ন ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আইচা থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস মনিরাম বাজার সংলগ্ন বটতলা এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে বাসটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। বাসটির ১৯ যাত্রী ও মোটরসাইকেলের চালক আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে পাঠায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে বোরহানউদ্দিন হাসপাতালে ৪ জন ও ভোলা সদর হাসপাতালে ৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493