ইঁদুর মারার ফাঁদে নারীর মৃত্যু

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ০৬:৪০
  • 692 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ০৬:৪০
  • 692 বার পঠিত
ইঁদুর মারার ফাঁদে নারীর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পাতানো বিদ্যুৎ তারে স্পর্শ হয়ে মিনারা বেগম (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। থানা পুলিশ শুক্রবার নিহত মিনারার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে পিরোজপুরে মর্গে প্রেরণ করেছেন।

মিনারা বেগম উপজেলার আঙুলকাটা গ্রামের রহেন উদ্দিন হাওলাদারের মেয়ে। এ ঘটনায় ওই এলাকার জাফর হাওলাদার (৪৪) ও ফারুক হোসেন (৬২) নামে দুজনকে গ্রেফতার করা হয়। জাফর হাওলাদার ওই গ্রামের মৃত মোহামাদ হাওলাদারের ছেলে ও ফারুক হোসেন ইউসুফ হাওলাদারের ছেলে। নিহতের ভাই আ. কুদ্দুস হাওলাদার বাদী হয়ে শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

কুদ্দুস হাওলাদার জানান, মিনারা জন্মের পর থেকে বাকপ্রতিবন্ধী ছিল। প্রতিবন্ধী হওয়ার কারণে মিনারাকে দুবার বিয়ে দেওয়া সত্ত্বেও সংসার করতে পারেনি। বৃহস্পতিবার বিকালে অপর বোন শাহেদার ছাগল নিখোঁজ হলে মিনারা ধানক্ষেতে সেটি খোঁজ করতে যায়। কিন্তু প্রতিবেশী জাফর হাওলাদার ও ফারুক হোসেন ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের লাইন বিছিয়ে রাখায় সেই তারে স্পর্শ হয়ে মিনারা বেগম মারা যান।

এদিকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে জাফর হাওলাদার তার ধানক্ষেতে মিনারা বেগমের মৃত দেহ পড়ে থাকতে দেখলে পরে সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, নিহতের ভাই শুক্রবার রাতে থানায় মামলা করেছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে ও নিহতের লাশ সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493