বরিশালে সাজাপ্রাপ্ত আওয়ামীলীগ নেতার রাতে গ্রেফতার- দিনে জামিন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২২, ০৬:২০
  • 628 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২২, ০৬:২০
  • 628 বার পঠিত
বরিশালে সাজাপ্রাপ্ত আওয়ামীলীগ নেতার রাতে গ্রেফতার- দিনে জামিন

স্টাফ রিরেপার্টার ॥ বরিশালের বানারীপাড়ায় চেক জালিয়াতি মামলায় ২ লাখ টাকা জরিমানাসহ দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ ফেব্রুয়ারী শনিবার রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) অপূর্ব চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ১৩ ফেব্রুয়ারী রবিবার সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়।
এ প্রেেসঙ্গ বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, একটি চেক জালিয়াতি মামলায় অর্থদন্ডসহ দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে সর্বশেষ জানা গেছে, রবিবার দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইফতেখার আহমেদ জরিমানার ২ লাখের এক লাখ টাকা আদালতে জমা দেওয়ায় ও উচ্চ আদালতে আপিলের শর্তে তাকে জামিন দিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493