অ্যাপস’র মাধ্যমে সকল অপরাধের তথ্য দিতে পারবেন- বরিশাল রেঞ্জ ডিআইজি

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ১০:৪১
  • 787 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ১০:৪১
  • 787 বার পঠিত
অ্যাপস’র মাধ্যমে সকল অপরাধের তথ্য দিতে পারবেন- বরিশাল রেঞ্জ ডিআইজি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, রেঞ্জ পুলিশের অ্যাপস আছে। এই
অ্যাপস’র মাধ্যমে আপনারা সকল অপরাধ মূলক তথ্য দিতে পারবেন।

আমরা ইতিপূর্বে দেখেছি বেশ কয়েক হাজার মাদক সাগরে মাছ ধারা ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। এ সমুদ্র পথ মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে তৈরী হতে চলছিল। কিন্তু আমরা সেটা হতে দেয়নি। যারা মাছ ধরতে যায়, তাদেরকে আমরা নিবন্ধনের আওতায় এনেছি। বুধবার শেষ বিকালে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,ইভটিজিং,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন
প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে পৌর শহরের কেন্দ্রীয় শহিদমিনার চত্বেরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

তিনি বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ যেন আমাদের দেশে মাথাচারা না দিতে পারে সে দিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। আমাদের মানষিকতা পরিবর্তনের দরকার। তাহলেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দুরে থাকা যাবে। আপনাদের দায়িত্ব আপনার এলাকা মাদকমুক্ত রাখা। তিনি আরো বলেন, মাদকের বিস্তৃত রোধ করতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে ১৫’শ মাদকাসক্তকে সুস্থ ধারার জীবনে ফিরিয়ে এনেছে পুলিশ। আরা ৩৪৫ জনকে মাদকাশক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া ফিরিয়ে আনা মাদকাশক্তদের নিয়ে একটি সমিতি গঠন কার হয়েছে। এদেরকে কুটির শিল্পর মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। আপনার পরিবারে কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে পুলিশে দিন। শুধু ধরলেই মাদক রোধ করা যাবেনা। মাদকের ডিমান্ড শুন্য করতে হবে। বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম আরো বলেন, মহাসড়কে চাদাবাজি বন্ধ হবে। যারা চাঁদাবাজির সাথে যুক্ত তাদের তালিকা তৈরী করে তাদের গ্রেফতার করতে এসপি ও ওসিদের নির্দেশনা দিয়েছেন।

পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসানের সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল হালাদার, কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সভাপিত দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির প্রমুখ। এ মতবিনিময়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশিল সমাজের ব্যক্তি বর্গ ও গনমাধ্যমকর্মীরাসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493