ঝালকাঠি বিএনপির কার্যালয় ভাঙচুর, দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২২, ০৬:২১
  • 728 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২২, ০৬:২১
  • 728 বার পঠিত
ঝালকাঠি বিএনপির কার্যালয় ভাঙচুর, দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

ঝালকাঠি প্রতিনিধি :: পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এ সময় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। আজ রবিবার সকাল ১১টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেল সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। পুলিশ গিয়ে উপস্থিত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলনস্থলে গিয়ে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এতে পণ্ড হয়ে যায় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।

ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে সম্মেলন করার জন্য কোন অনুমতি দেওয়া হয়নি। এর পরেও তারা কার্যালয়ে আসলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কারা কার্যালয় ভাঙচুর করেছে, তা পুলিশের জানা নেই বলেও জানান তিনি।

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির জানান, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মার্তৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। বিএনপির অভ্যন্তরিণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হতে পারে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493