দৌলতখানে তাসরিফ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি নিহত-২

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২২, ০৭:৪৩
  • 742 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২২, ০৭:৪৩
  • 742 বার পঠিত
দৌলতখানে তাসরিফ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি  নিহত-২

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানে কাজিরহাট বাজারের নতুন মাছঘাট নামক স্থানের কাছাকাছি মেঘনায় ঢাকা-মনপুরা-হাতিয়া গামী এম.ভি তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ২ জন নিহত, ৩জন আহত ও ১জন নিখোঁজ রয়েছে। নিহতরা হলেন, চরপাতা ইউনিয়নের নাগর মালের ছেলে এরশাদ মাঝি(৩০), আব্দুল মালেকের ছেলে আলী আকবর(৩৫)। কয়ছর আহমেদের ছেলে মোঃ মমিন (৩৫) নিখোঁজ রয়েছে। আহতরা হলেন, সাহেব আলীর ছেলে জয়নাল আবদীন(৩৫), আঃবারেকের ছেলে মোঃ সোহল(৩০) ও মোঃ ইদ্রিস(৫০) । ডুবে যাওয়া মায়ের দোয়া ট্রলার মালিক আঃ রহমান মোল্লা জানান, বহস্পতিবার রাত ১ঃ৩০ঘটিকার সময় আমার ট্রলারের জেলেরা জাল ফেলে ট্রলারে বসা ছিল এসময় তাসরিফ-২ লঞ্চটি আমার ট্রলারের উপর দিয়ে চালিয়ে গেলে ট্রলারটি সম্পূর্ণ ভেঙ্গে যায় এবং ট্রলারে থাকা মাঝিদের মধ্যে ২জন নিহত, ৩জন আহত ও ১ জন নিখোঁজ রয়েছে। গত কয়েকমাস পূর্বে আমার ব্যবসায়ের একমাত্র অবলম্বন ট্রলারটি ১৬ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করে ছিলাম এখন ট্রলারের ইঞ্জিন ছাড়া আর কিছুই নেই। এ ব্যাপারে লঞ্চের সুপার ভাইজার মোঃ জামাল জানান, লঞ্চ বিশ্ব রোড থেকে ছাড়ার পর আমি ঘুমিয়ে ছিলাম। আমি কিছুই জানিনা। ডিউটি মাষ্টার মিজানুর রহমান বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। আমরা ১ঃ৩০ ঘটিকার সময় হাকিমুদ্দিন ছিলাম। কোস্ট গার্ডের সার্জেন্ট মইনুদ্দিন জানান, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধার কারী দল ঘটনা স্থলে উদ্ধার কাজ পরিচালনা করে ২জনের মৃতদেহ দৌলতখান লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা থেকে উদ্ধার করে। ভেঙ্গে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলার রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493