লালমোহনে করোনার টিকা ॥ মানুষের চাপে ভবনের রেলিং ভেঙে আহত ৮

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২২, ০৬:৪২
  • 644 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২২, ০৬:৪২
  • 644 বার পঠিত
লালমোহনে করোনার টিকা ॥ মানুষের চাপে ভবনের রেলিং ভেঙে আহত ৮

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে করোনা ভাইরাসের প্রথম ডোজের গণটিকা প্রদানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে টিকা গ্রহণ করেছেন সাধারণ মানুষজন। শনিবার উপজেলার বিভিন্নস্থানের ৩০ টি কেন্দ্র ও ১০ টি মোবাইল টিমের মাধ্যমে প্রায় ৪০ হাজার মানুষকে টিকা প্রদান করেন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
তবে উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনে মানুষের চাপে রেলিং ভেঙ্গে টিকা নিতে এসে আহত হয়েছেন অন্তত ৮ জন। এরা হলেন, রিজিয়া বেগম (৭০), সীমা আক্তার (২৮), পারুল বেগম ( ৬০), ফরিদা ইয়ামিন (৫৬), জুলেখা বিবি (৬০), মিনারা বেগম (৪৯), পারভিন বেগম (৪০) ও রাকসানা বেগম (৩৬)। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসাসহ বিভিন্ন প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
অন্যদিকে, সকাল থেকে করোনা ভাইরাসের প্রথম ডোজের গণটিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা। লালমোহন উপজেলায় এ পর্যন্ত করোনার টিকা পেয়েছেন অন্তত দুই লক্ষ মানুষ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁ*সভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481