ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক রাকিব কারাগারে

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২২, ০৭:২৮
  • 667 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২২, ০৭:২৮
  • 667 বার পঠিত
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক রাকিব কারাগারে

বরিশাল থেকে প্রচারিত অনলাইন নিউজপোর্টাল ‘বরিশালক্রাইম নিউজ’র প্রকাশক এবং ‘নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালের সাধারণ সম্পাদক খন্দকার রাকিবকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক ফারুক হোসেন তা নামঞ্জুর তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন। এই মামলার বাদী বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহ।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, করোনা দুর্যোগকালীন জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহ বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের পক্ষে ত্রাণ দিতে গিয়ে এক তরুণীকে ধর্ষণচেষ্টা করেন বলে সারফরাজ আহম্মেদ নামের একটি ফেসবুক আইডি থেকে অভিযোগ তোলা হয়। ছবি সংবলিত সেই পোস্টটি ভাইরাল হলে ২০২০ সালের ২১ এপ্রিল খন্দকার রাকিব তার মালিকানাধীন বরিশাল ক্রাইম নিউজ অনলাইন পোর্টালে এনিয়ে ‘বরিশালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ত্রাণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রচার করেন। এই সংবাদে ছাত্রলীগ নেতা ক্ষুব্ধ হয়ে পত্রিকাটির সম্পাদক এসএন পলাশ, প্রকাশ খন্দকার রাকিবসহ ৭জনের বিরুদ্ধে ২৪এপ্রিল বরিশাল কোতয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

থানা পুলিশ মামলাটি তদন্ত করে সকল আসামিকে অব্যাহতি চেয়ে শুধু মাত্র খন্দকার রাকিবের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। সেই মামলায় রোববার (২৭ ফেব্রুয়ারি) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493