প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২২, ০৭:০৩
  • 652 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২২, ০৭:০৩
  • 652 বার পঠিত
প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত

প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে বুধবার (২ মার্চ)। করোনার ক্ষতি পোষাতে এ বছর ২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত রোববার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস নেওয়া হবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আবার আগের নিয়মে ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২ মার্চ থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও মাস্ক পরানো বাধ্যতামূলক থাকবে। মাস্কের বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা।

করোনা সংক্রমণের হার কমায় ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়। তখন বলা হয় প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সশরীরে ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে আরও দুই সপ্তাহ পর।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493