দুমকি বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

  • আপডেট টাইম : মার্চ ০৯ ২০২২, ০৬:৫৪
  • 671 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৯ ২০২২, ০৬:৫৪
  • 671 বার পঠিত
দুমকি বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

পটুয়াখালীর দুমকিতে বিএনপির ১০ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বিক্ষোভ কর্মসূচিকে কন্দ্রে করে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ মার্চ) সকালে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে মামলার ২২জন আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ১০ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাকি আসামিদের জামিন মঞ্জুর করা হয়েছে।
কারাগারে পাঠানো আসামিরা হলেন দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য মেহেদী হাসান মিন্টু মৃধা, যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, শামীম হাওলাদার, সৈয়দ শাহাদত হোসেন, আনোয়ার হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য লাল মিয়া, জসিম উদ্দিন শম্ভু। তাদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম আটকের পর আগে থেকেই জেলহাজতে ছিলেন।

গত ৫ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন আহত হয়।

এ ঘটনায় দুমকি থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493