পটুয়াখালীতে নিখোঁজ শিক্ষিকার মরদেহ পাওয়া গেল নদীতে

  • আপডেট টাইম : মার্চ ২১ ২০২২, ০৬:৪৩
  • 605 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২১ ২০২২, ০৬:৪৩
  • 605 বার পঠিত
পটুয়াখালীতে নিখোঁজ শিক্ষিকার মরদেহ পাওয়া গেল নদীতে

পটুয়াখালী প্রতিনিধি ॥ নিখোঁজের একদিন পর পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মনোয়ারা সুলতানার মরদেহ নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (২১ মার্চ) সকালে পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট (নদীতে) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে তারা মরদেহটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নৌ-পুলিশের এসআই মামুন বলেন, সোমবার সকালে জেলেদের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট থেকে প্রফেসর মনোয়ারা সুলতানার মরদেহ উদ্ধার করেন। পরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার এসআই মো. মাসুদ রানা জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। তাতে কোন ধরনের আঘাতের আলামত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে হয়তো ২৪ ঘণ্টা আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া স্বাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত ১৯ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিলেন প্রফেসর মনোয়ারা সুলতানা। গত বছর ছোট ছেলে মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493