বঙ্গোপসাগর থেকে জাল চুরির অপরাধে ১২ রোহিঙ্গা গ্রেফতার

  • আপডেট টাইম : মার্চ ২৪ ২০২২, ০৬:৫৮
  • 605 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৪ ২০২২, ০৬:৫৮
  • 605 বার পঠিত
বঙ্গোপসাগর থেকে জাল চুরির অপরাধে ১২ রোহিঙ্গা গ্রেফতার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৪ মার্চ।। বঙ্গোপসাগরে জেলেদের জাল চুরির অপরাধে ১২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। বুধবার রাতে আলীপুর মৎস্য অবতরন কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো রাজমাঝি, ফাহিম, আরিফ, সেলিম, রফিক, নূর, আবদুল্ল্হা, জুবায়ের, আবদুর রহমান,শরীফ ও আলম। গ্রেফতারকৃতদের বাড়ি কক্সবাজারের কুতুপালংয়ের বিভিন্ন ব্লকে। তারা বাংলাদেশ সরকারের রেজিষ্টারভুক্ত রোহিঙ্গা নয় বলে মহিপুর থানা সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, সাগরে ইতোমধ্যে জাল চুরির হিরিক পড়েছে। বেশ কয়েকদিন ধরে এ রোহিঙ্গারা জাল চুরি করে আসছে। বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের সোনার চর লাইন পয়েন্ট থেকে জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে জেলেরা। পরে রাত এগারোটার দিকে তাদের পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মহিপুরের মৎস্য ব্যবসায়ী আল-আমিন বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের সাংবাদিকদের জানান, রোহিঙ্গা চোরেরা প্রত্যেকে কম-বেশী বাংলা বলতে পারে। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
এদিকে, সাগরে জাল চুরি বেড়ে যাওয়ায় ইতিমধ্যে জেলেদের মধ্যে জাল চুরির আতংক বেড়েছে। এক সময় ডাকাতের আতংক এখন আবার নতুন করে জাল চুরির ভয়ে তারা ভীত হয়ে পড়েছে বলে একাধিক জেলেরা জানিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493