এবার এশিয়া একাদশ থেকে বাদ পড়ছেন পাক ক্রিকেটাররা

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৬:৪৭
  • 1117 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৬:৪৭
  • 1117 বার পঠিত
এবার এশিয়া একাদশ থেকে বাদ পড়ছেন পাক ক্রিকেটাররা

পাকিস্তান কাশ্মীর উপত্যকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করেই চলেছে। রাজনৈতিক অস্থিরতার জন্য দীর্ঘদিন ধরেই ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। পাক ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতিও দেওয়া হয়না। এবার এশিয়া একাদশের হয়েও কোনও পাক ক্রিকেটার খেলতে পারবে না। স্পষ্ট জানিয়ে দিল বিসিসিআই।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ পালনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তারই অঙ্গ হিসেবে আগামী মার্চে বাংলাদেশে দুটি টি২০ ম্যাচে অংশ নেবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ। আইসিসি ইতিমধ্যেই দুটি ম্যাচকে সরকারি স্বীকৃতি দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্মসচিব জয়েশ জর্জ স্পষ্ট বলে দিয়েছেন, কোনও পাকিস্তান ক্রিকেটারকে এই ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হবে না। তাঁর কথায়, ‘‌কোনও পাক ক্রিকেটার এশিয়া একাদশে থাকবে না। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একই দলে খেলার কোনও প্রশ্নই নেই। ভারতের কোন পাঁচজন ক্রিকেটার এশিয়া একাদশের হয়ে খেলবে তা ঠিক করবেন আমাদের সভাপতি সৌরভ গাঙ্গুলি।’‌ কিছুদিন আগেই পাক ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি বলেছেন, ভারতের নিরাপত্তা ব্যবস্থা নাকি পাকিস্তানের থেকেও খারাপ। দলগুলি নাকি পাকিস্তানে খেলতেই এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে!‌ জয়েশ জর্জ বলেছেন, ‘‌আমরা প্রমাণ করে দেব ভারতের নিরাপত্তা ব্যবস্থা কতটা কড়া। বিদেশি দল এখানে খেলতে কতটা পছন্দ করে তা সাম্প্রতিক সিরিজ দেখলেই পরিষ্কার হয়ে যাবে।’‌ ‌‌

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493