বরিশাল পলিটেকনিকের ৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

  • আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২২, ০৮:৩৮
  • 574 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২২, ০৮:৩৮
  • 574 বার পঠিত
বরিশাল পলিটেকনিকের ৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

অফিস সহকারীকে মারধরের ঘটনায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়েছে।
তিন দিন আগের এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।
এরই ধারাবাহিকতায় তাদের বহিষ্কারের সুপারিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন।
তিনি জানান, প্রত্যয়নপত্র নেওয়া নিয়ে অফিস সহকারী মো. শহিদুল ইসলামকে মারধর করে কয়েকজন বখাটে শিক্ষার্থী। তাদের শনাক্ত করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সৈয়দ শাহারুল ইসলাম শান্ত, রফিকুল ইসলাম ও তানভীর সানি।
অফিস সহকারী শহিদুল ইসলাম জানান, গত ৩০ মার্চ অফিসে কাজ করার সময় রফিকুল ইসলাম এসে প্রত্যয়নপত্র চায়। তাকে জানানো হয়, অধ্যক্ষ ছাড়া প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব নয়। তখন তিনি জানান, ছাত্রলীগ নেতা সৈয়দ শাহারুল ইসলাম শান্ত প্রত্যয়নপত্র দিতে বলেছেন। এরপরেও না দিলে কিছুক্ষণ পর শান্ত, তানভীর, টিপু ও রফিকুলসহ ৭/৮জন এসে তাকে মারধর করে। এ ঘটনায় নাম উল্লেখসহ ও অজ্ঞাত আরো কয়েকজকে আসামি করে ৩১ মার্চ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন শহিদুল।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে মারধরের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493