ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম - The Barisal

ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২২, ০৭:৫৩
  • 663 বার পঠিত
ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ করায় ক্ষিপ্ত হয়ে মো. আলমগীর হোসেন (৪০) নামের এক পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন উপজেলার পাটিখালঘাটার তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন। তিনি বর্তমানে গোপনে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে মো. শাহিন হাওলাদার নামে এক ইউপি সদস্য জানান, ভুক্তভোগী ওই নারীর ভগ্নিপতির একটি চায়ের দোকান রয়েছে। সেই দোকানে পুলিশ সদস্যরা আড্ডা দিতেন। বোনের বাড়িতে বেড়াতে আসার সুবাদে চায়ের দোকানে প্রায়ই বসতেন ওই নারী। সেখানেই এসআই আলমগীরের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। গতকাল সোমবার রাতে এসআই আলমগীর সেই নারীর বাড়িতে যান। সেখানে তাঁকে ধর্ষণ করায় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে এসআই আলমগীরকে কুপিয়ে জখম করে।

এদিকে এ ঘটনার পর থেকে ভুক্তভোগী সেই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাঁর ব্যবহৃত মোবাইলে কল দিলে অপর প্রান্ত থেকে জসিম নামের একজন কল রিসিভ করেন। তাঁর কাছে ওই নারীর কথা জানতে চাইলে তিনি বলেন ফোন রেখে পার্শ্ববর্তী উপজেলায় গেছেন।

এ বিষয়ে অভিযুক্ত এসআই আলমগীরের ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘আমি এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম এবং এখন কুষ্টিয়া যাচ্ছি। তবে খোঁজ নিয়ে জেনেছি এসআই আলমগীর বর্তমানে তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে আছেন।’

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, ভুক্তভোগী ওই নারী জাতীয় পরিসেবা ৯৯৯ নম্বরে অভিযোগ করে জানান-তাঁকে এসআই আলমগীর ধর্ষণ করেছে। পরে রাতেই ঘটনাস্থলে গিয়ে এসআই আলমগীর হোসেনকে খুঁজে পাওয়া যায়নি। ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নিতারেক রহমান সুস্থ আছেন