পটুয়াখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২২, ০৭:৩০
  • 588 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২২, ০৭:৩০
  • 588 বার পঠিত
পটুয়াখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

পটুয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের এক দিন পর আরমান (১৫) নামের এক কিশোরের নদীতে ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী খেয়াঘাট–সংলগ্ন লাউকাঠী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরমান বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের কালাম মিয়ার ছেলে। সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বের হয়ে যায় আরমান। সন্ধ্যায়ও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাঁকে খুঁজতে বের হন। অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না।

খলিসাখালী খেয়াঘাট এলাকার লোকজন জানান, আজ দুপুরের পর লাউকাঠী নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ গিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে। পরে ওই পরিবারের লোকজন লাশটি আরমানের বলে শনাক্ত করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ওই কিশোরের পরনে জিনসের প্যান্ট ছিল। সে নদীতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493