পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২২, ০৭:৩৭
  • 586 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২২, ০৭:৩৭
  • 586 বার পঠিত
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

সদ্য বিদায়ী ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সদস্যদের ওয়াকআউট, একযোগে পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণার পর ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন)-এর সভাপতি শাহবাজ শরীফ। আজ সোমবারই প্রেসিডেন্টের বাসভবনে তার শপথ অনুষ্ঠান। এ জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দু’এক ঘন্টার মধ্যে তাকে শপথবাক্য পাঠ করাতে পারেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে পার্লামেন্টে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় অধিবেশন বর্জন করে ইমরান খানের পিটিআই। এ খবর দিয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। এর আগে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য কিছুটা বিলম্বে শুরু হয় পার্লামেন্ট অধিবেশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সভাপতি শাহবাজ শরীফ।
এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো পার্লামেন্টে উপস্থিত হন ইমরান খান। এ সময় তার পিটিআই দলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন পার্লামেন্টের ভিতরেই। পরে প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন পিটিআইয়ের সদস্যরা ও ডেপুটি স্পিকার কাসিম সুরি। একযোগে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493