বাকেরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২২, ০৭:২৯
  • 500 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২২, ০৭:২৯
  • 500 বার পঠিত
বাকেরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

বরিশালের পূর্ব শত্রুতার জেরে রবিউল ইসলাম রনি মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় তার দুই ভাইও আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সোনাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। রনি মোল্লা ওই গ্রামের মো. ইয়াসিন মোল্লার মেজ ছেলে।

আহতরা হলেন- শহিদুল ইসলাম সোহেল (২৫) ও তৌফিকুল ইসলাম তৌফিক (২২)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, একই এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম মামুন ও তার লোকজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের ব্যবসায় বাধা দেওয়ায় মামুন ও তার ভাই সুমনের নেতৃত্বে ১৫-২০ জন ইয়াসিন মোল্লার বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রনি মোল্লা, সোহেল ও তৌফিককে কুপিয়ে আহত করেন। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মোল্লার মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, আধিপত্য বিস্তার নিয়ে রনি মোল্লা ও মামুনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। ২০২০ সালের আগস্ট মাসে রনি মোল্লার লোকজন মামুনকে কুপিয়ে আহত করেছিলেন। ওই ঘটনার প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493