বরিশালে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে শ্বশুর-পুত্রবধূ নিহত

  • আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২২, ০৭:৩১
  • 546 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২২, ০৭:৩১
  • 546 বার পঠিত
বরিশালে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে শ্বশুর-পুত্রবধূ নিহত

স্টাফ রিপোর্টার॥ বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঝড়ে ১৫/২০টি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতরা হলেন- রুস্তম আলী হাওলাদার (৭৫) এবং তার পুত্রবধূ জয়নব বিবি (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামদু বেপারী জানান, রুস্তম আলী হাওলাদার পরিবার নিয়ে শ্রীপুরের মিয়ারচর এলাকার থাকতেন। নদী ভাঙনের কবলে পড়ে তিনি পরিবার নিয়ে আলিমাবাদের গাগুরিয়ায় নতুন করে ঘর তুলে বসবাস শুরু করেন। বুধবার পৌঁনে ৫টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে গাগুরিয়া গ্রামের ১৫ থেকে ২০টি ঘর বিধ্বস্ত হয়। নিজ ঘরেই চাপা পড়েন রুস্তম ও তার পুত্রবধূ জয়নব। স্থানীয়রা তাদের উদ্ধার করে হুমায়ন কবির নামে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493