সূর্যগ্রহণকালে মাটিতে পুঁতে রাখা হলো বিকলাঙ্গ শিশুদের

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৮:১২
  • 1246 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৮:১২
  • 1246 বার পঠিত
সূর্যগ্রহণকালে মাটিতে পুঁতে রাখা হলো বিকলাঙ্গ শিশুদের

বৃহস্পতিবারের সূর্যগ্রহণ বিশ্বের প্রায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু এ উপলক্ষে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের কালবুরগি গ্রামে। ওই গ্রামে বিকলাঙ্গা শিশুদের গলা পর্যন্ত মাটির ভিতর পুঁতে রাখা হয়। পিতামাতা বা অভিভাবকদের ধারণা, সূর্য গ্রহণের সময় এভাবে মাটির ভিতর পুঁতে রাখলে শিশুদের রোগমুক্তি ঘটে। এমন ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, কালবুরগির বেশ কিছু পরিবার ওই ধারণা পোষণ করেন। তারাই তাদের সন্তানদের মাটির ভিতর এভাবে পুঁতে রেখেছিলেন।
বৃহস্পতিবারের সূর্যগ্রহণ ছিল ২০১৯ সালের সর্বশেষ সূর্যগ্রহণ।প্রতি বছরের মতো এবার সূর্যগ্রহণকালে চাঁদ সূর্যের কেন্দ্র বরাবর অবস্থানে চলে আসে। ফলে সূর্যের কেন্দ্রীয় অঞ্চল অন্ধকার হয়ে যায়। আর চারপাশে আলোক বলয় বা রিংয়ের সৃষ্টি হয়। এমন সময়ে অনেকে পানাহার করা থেকেও বিরত থাকেন। কুসংস্কারের মধ্যে আরো আছে। অনেকে এ সময় দেবদেবতাকে পুজা করতে থাকেন। সাধারণত গ্রহণকালে মন্দিরের দরজা পর্যন্ত বন্ধ থাকে। গ্রহণ শেষ হলে অনেকে সরাসরি গোসল করতে চলে যান। গোসল করে ফ্রেস হয়ে পরিষ্কার পোশাক পরেন। অনেকে আবার এ সময় ঘুমানো, মলমূত্র ত্যাগ, যৌন সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকেন।manab zamin

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581