বাউফলে মা-ছেলেকে বেঁধে ঘরে আগুন দেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম : মে ০৭ ২০২২, ০৮:২৩
  • 541 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৭ ২০২২, ০৮:২৩
  • 541 বার পঠিত
বাউফলে মা-ছেলেকে বেঁধে ঘরে আগুন দেওয়ার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে মা ও ছেলেকে বেঁধে রেখে তাদের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শুক্রবার (৬ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বগা ইউনিয়নের সন্যাসিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

বসতঘরের মালিক মমতাজ বেগমের অভিযোগ, তার স্বামী সহিদ মোল্লা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন। বাড়িতে তিনি ও তার ছেলে থাকেন। স্বামীর সঙ্গে একই এলাকার বশির খানের টাকা পাওনা নিয়ে বিরোধ চলে আসছিল।

তিনি জানান, শুক্রবার রাত ২টার দিকে প্রতিপক্ষ বশির খান ও জুয়েল খানের নেতৃত্বে ৭-৮ জন লোক তাদের ঘরের পেছনের খোলা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তাকে ও তার ছেলে রানাকে (১৮) প্রথমে ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলেন। এরপর রশি দিয়ে হাত-পা বেঁধে বসতঘর সংলগ্ন মুগডালক্ষেতে ফেলে রাখেন। তারপর ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। গভীর রাতে আগুন দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার আগেই ঘরটি পুড়ে যায়।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে শনিবার (৭ মে) ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। তারা সবাই গাঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493