বরিশালে ৫ টাকার পরোটা এখন ১০ টাকা

  • আপডেট টাইম : মে ১৪ ২০২২, ০৮:৩৩
  • 657 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৪ ২০২২, ০৮:৩৩
  • 657 বার পঠিত
বরিশালে ৫ টাকার পরোটা এখন ১০ টাকা

স্টাফ রিপোর্টার ॥ আটা, ময়দা বৃদ্ধির এবার এবার তেলের তেলেসমাতিতে বরিশালে ৫টাকার পরোটা এখন ১০টাকায় বিক্রি হচ্ছে। নগরীর প্রায় সব হোটেলেই পরোটা এখন সর্বনিম্ন দাম ১০ টাকা। একই ভাবে বেড়ে গেছে মোগলাই পরোটা, ময়দার রুটির দামও।
রমজানের আগ থেকেই বরিশালের বাজারে আটার দাম ৪৫ টাকা ছাড়িিেছল। সে দাম আর কমেনি। ময়দার দাম ৫০ ছাড়িয়েছে। তখন থেকেই পরোটা বা রুটির দাম বৃদ্ধির পরিকল্পনা করছিল রেস্কোরার মালিকরা। কিন্তু জনরোষের ভয়ে তা করতে সাহস করেনি। এবার তলের মূল্য বৃদ্ধির সাথে সাথে আর দেরি করেনি কেউ। রেস্তোর মালিকরা বিনা নোটিশেই পরোটার দাম ৫ টাকা থেকে এক লাফে ১০ টাকা করে ফেলেছে।
কাউনিয়া এলাকার আলি হোসেন জানান, প্রতিদিন ভোরে রেস্তোরায় নাস্তা খেয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। ৫ টাকার তিনটি পরোটায় তার নাস্তা হয়ে যেত। এখন পরোটা ১০টাকা। নাস্তার খরচও ডবল হয়ে গেছে।
একই এলাকার রেস্তোরা মালিক সত্যেন দাস জানান, ময়দার দাম দুই মাসের ব্যবধানে দ্বিগুন হয়েছে। একই সাথে বেড়েছে এলপি গ্যাসের দাম। এখন আবার সয়াবিন কিনতে হচ্ছে ২০০ টাকা লিটার দরে। দাম বৃদ্ধি ছাড়া কোন উপায় নেই। না হলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।
এদিকে ময়দা, তেল নির্ভর প্রায় সব খাদ্য দ্রব্যের দাম বেড়েছে বরিশালে। আবার কোনটির আকার ছোট হয়ে গেছে। যেমন সিঙ্গারা। সাইজে এখন অর্ধেক। মোগলাই পরোটার দামও ১০ টাকা বেড়েছে।
গতকালও বরিশালের বাজারে সয়াবিন তেল বিক্রি হয়েছে ২১০ থেকে ২২০ টাকা। ভোক্তা অধিকার বা প্রশাসনের গাড়ি দেখলে এ দাম ১৯ তে নেমে আসে। তবে অধিকাংশ মুদির দোকানে তেল নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দেয়া াভিযোগ উঠেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581