দেশের সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

  • আপডেট টাইম : মে ১৫ ২০২২, ০৪:২১
  • 516 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৫ ২০২২, ০৪:২১
  • 516 বার পঠিত
দেশের সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বিটিভি ও বিটিভি চট্টগ্রাম প্রদর্শনের নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

জানা গেছে, দেশের বিমানবন্দরগুলোতে সরকারি চ্যানেল সম্প্রচার না হওয়ার অভিযোগ সম্প্রতি বিটিভির পরিদর্শন দলের মাধ্যমে তদন্ত করা হয়। তদন্ত দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে গিয়ে দেখে, সেখানে টিভিতে মাত্র ১৪টি চ্যানেল সম্প্রচার হচ্ছে। এসব চ্যানেলের মধ্যে সরকারি কোনো চ্যানেল নেই। তদন্ত দল দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানতে পারে, কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে চ্যানেল নির্বাচন করা হয়। এর পর দেশের অন্যান্য বিমানবন্দরে বিটিভির সব চ্যানেল সম্প্রচার নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ৪ এপ্রিল বিমান সচিবকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে বিমান মন্ত্রণালয় গত ১২ মে বেবিচকের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সরকারি টেলিভিশন চ্যানেল প্রথমে রেখে সম্প্রচার নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গতকাল সমকালকে বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। তাই এ প্রজ্ঞাপন এখনও হাতে পাননি। এটি ভালো উদ্যোগ। প্রজ্ঞাপন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493