আশা জাগিয়েও নিষ্প্রাণ ড্র স্পোর্টস ডেস্ক

  • আপডেট টাইম : মে ১৯ ২০২২, ০৪:৪৪
  • 481 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৯ ২০২২, ০৪:৪৪
  • 481 বার পঠিত
আশা জাগিয়েও নিষ্প্রাণ ড্র স্পোর্টস ডেস্ক

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন শ্রীলঙ্কা বিপক্ষে বেশ আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হলো বাংলাদেশকে। মূলত সপ্তম উইকেট জুটিতে দীনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলার অপরাজিত ৯৯ রানের জুটি বাঁচিয়ে দেয় লঙ্কানদের। অথচ দিনের শুরুতে তাজুল ইসলাম ও স্পিনারদের ঘূর্ণিতে জয়ের স্বপ্নই দেখছিল স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৩৯৭ ও ২০৬/৬
বাংলাদেশ: ৪৬৫

চান্দিমাল ও ডিকভেলার দৃঢ়তায় শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে ২৬০ রানে শেষ করেছে।

চতুর্থ দিন শ্রীলঙ্কা ৩৯ রানে দুই উইকেট হারিয়ে মাঠ ছেড়েছিল। দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছিল। পরে বাংলাদেশ ৪৬৫ রান করে ৬৮ রানের লিড নিয়েছিল।

এদিন প্রথমে কুশল মেন্ডিসকে বোল্ড করেন তাইজুল। মেন্ডিস ৪২ বলে ৪৮ রান করেছিলেন। তবে এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে শূন্য রানে নিজেই ক্যাচ নিয়ে ফেরান বাঁহাতি এই স্পিনার।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৪৮তম ওভারে দলটির অধিনায়ক দিমুথ করুনারত্নেকে বিদায় করেন তাইজুল ইসলাম। অবশ্য মুমিনুল হকের দুর্দান্ত ক্যাচও এই উইকেটে সামিল থাকবে। করুনারত্নে ১৩৮ বলে ২টি চারে ৫২ রান করেন।

বাংলাদেশ স্পিনার তাইজুলের ঘূর্ণির পর সাকিব আল হাসানও শিকারে নামেন। ধনাঞ্জায়া ডি সিলভাকে ব্যক্তিগত ৩৩ রানে মুশফিকুর রহিমের ক্যাচে ফেরান সাকিব।

কিন্তু এরপর চান্দিমাল ও ডিকভেলার দৃঢ় ব্যাটিংয়ে আর পেরে ওঠেনি বাংলাদেশের বোলাররা। চান্দিমাল ১৩৫ বলে ৩৯ ও ডিকভেলা ৯৬ বলে ৬১ রানে অপরাজিত থাকেন।

তাইজুল ইসলাম ৩৪ ওভারে ৮২ রানের বিনিময়ে ৪টি উইকেট পান। এক উইকেট দখল করেন সাকিব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493