নতুন সিনেমায় আসাদুজ্জামান নূর

  • আপডেট টাইম : মে ৩০ ২০২২, ০৬:৫৭
  • 523 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩০ ২০২২, ০৬:৫৭
  • 523 বার পঠিত
নতুন সিনেমায় আসাদুজ্জামান নূর

এদেশের অভিনয়ে নন্দিত এক নাম আসাদুজ্জামান নূর। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন; তিন ধারাতেই অভিনয়ের সুবাস ছড়িয়েছেন তিনি। দীর্ঘদিন পর নতুন সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির নাম ‘চাঁদের অমাবস্যা’। এটি নির্মাণ করেছেন ‘মেঘমল্লার’খ্যাত পরিচালক জাহিদুর রহিম অঞ্জন। চিত্রনাট্যও লিখেছেন অঞ্জন নিজেই।

মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের নদীর চারপাশের মনোরম কিছু লোকেশনে এ সিনেমার শুটিং হয়েছে। ইরেশ যাকের, দীপান্বিতা মার্টিন, তনয়, শাহানাজ সুমিসহ অনেকেই অভিনয় করেছেন এই সিনেমায়। আরও অভিনয় করেছেন বেশ কয়েকজন শিশুশিল্পী ও স্কুলশিক্ষক। এরই মধ্য সিনেমার শুটিং শেষ হয়েছে। বাকি আছে ডাবিং ও সাউন্ডের কাজ।

আসাদুজ্জামান নূর গণমাধ্যমকে জানিয়েছেন, সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালক অঞ্জনও নিশ্চিত করেছেন সেই তথ্য। তবে কে কোন চরিত্রে অভিনয় করেছেন কিংবা সিনেমা মুক্তির পরিকল্পনা—কিছুই জানাতে চাইছেন না পরিচালক।

তিনি জানিয়েছেন, কিছুদিন পর সিনেমার বিস্তারিত জানানো হবে। আগামী ১৫ আগস্ট ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র শততম জন্মবার্ষিকী। এ নিয়েও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র অসাধারণ লেখনীশৈলীর নিদর্শন পাওয়া যায় উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’তে। এছাড়া গ্রামীণ সমাজ, সমাজের মানুষ, শ্রেণি, ধর্ম ও ক্ষমতাকেন্দ্রিক ঠুনকো বিচার ও প্রশাসনব্যবস্থার এক কুশলী আখ্যান উঠে এসেছে এই উপন্যাসে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493