স্বরূপকাঠিতে যুবক খুন, সোনারগাঁও থেকে আসামি পিতা-পুত্র গ্রেপ্তার

  • আপডেট টাইম : জুন ১০ ২০২২, ০৬:১৯
  • 503 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১০ ২০২২, ০৬:১৯
  • 503 বার পঠিত
স্বরূপকাঠিতে যুবক খুন, সোনারগাঁও থেকে আসামি পিতা-পুত্র গ্রেপ্তার

পিরোজপুরের স্বরূপকাঠিতে মোবাইল চুরিকে কেন্দ্র করে ফুফার লাঠির আঘাতে যুবক নাঈমের মৃত্যুর ঘটনায় দুই আসামি কাঞ্চন মিয়া (৬৫) ও তার ছেলে সাগরকে (২৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার স্বরূপকাঠি থানায় নেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার এসআই পনির খান নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার সকালে তাদেরকে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিন্না গ্রামের আব্দুল আলীমের ছেলে নাজমুল সিলাম নাঈমের সঙ্গে তার ফুপাতো ভাই সাগরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে সাগরের পক্ষ নিয়ে তার পিতা কাঞ্চন নাঈমের মাথায় একটি কাঠের বাটলা দিয়ে আঘাত করেন। এতে নাঈম চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিমে চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই কাঞ্চন ও তার ছেলে সাগর পলাতক ছিলেন। এ ঘটনায় বুধবার রাতে নাঈমের মা ফারজানা বেগম বাদী হয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে নাইমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত নাইমের ৮ মাসের একটি সন্তান রয়েছে।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মামলার এজাহার নামীয় দুই আসামিকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ আসামীদের পিরোজপুর আদালতে প্রেরণ করা হলে সেখানে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। বিজ্ঞ আদালত আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493