আগৈলঝাড়ার শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৯:৫৭
  • 797 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৯:৫৭
  • 797 বার পঠিত
আগৈলঝাড়ার শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ার প্রত্যন্ত এলাকা ঘুরে ছিন্নমুল অসহায় লোকজনের গায়ে শীতবস্ত্র নিয়ে জড়িয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান। এক সপ্তাহ যাবত আগৈলঝাড়ায় কনকনে শীতের প্রভাবে সাধারণ লোকজনের জনজীবন বিপর্যস্থ। ঘন কুয়াশা ও শীতের কারনে সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই শীতবস্ত্র (কম্বল) বিতরন শুরু করা হয়েছে।

তবে শীত নিবারণের জন্য সবচেয়ে বেশী দরকার যাদের শীতবস্ত্র, সেই অসহায় ছিন্নমুল পরিবারের লোকজন ছিল বরাবরের মতই উপেক্ষিত। শীতের কারণে খেটে খাওয়া ছিন্নমুল পরিবারের লোকজন কাজ করতে না পারায় তাদের জীবনযাত্রা যখন স্থবির; তখন অসহায় ওই লোকজনের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে পাশে এসে দাড়িয়েছেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বুধবার রাত নয়টার দিকে সরকারী গাড়ি ছেড়ে তিনি একা একটি ইজিবাইক নিয়ে ছুটে যান ছিন্নমুল লোকজনের খোঁজে। এসময় উপজেলার বাকাল, কোদালধোয়া, রাজাপুর, পয়সারহাট এলাকায় গিয়ে হাঁড় কাপানো শীতের কারনে জুবুথুবু থাকা ছিন্নমুল লোকজনের গায়ে চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত নিজের হাতে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দেন। সান্তা ক্লজের মতো কেক, চকলেট না নিলেও বড়দিনের কনকনে শীতের রাতে একটু উষ্ণতার ছোয়া থেকে বঞ্চিত অসহায় ছিন্নমুল লোকজন নিজের জন্য কম্বল পেয়ে মহা খুশি। কম্বল পেয়ে শীতের পোষাক বিহীন কোদালধোয়া গ্রামের ভ্যান চালক বাবুলের এক টুকরো হাঁসি জানিয়ে দিয়েছে যে, এটা যেন তাদের জন্য বড়দিনের সবচেয়ে বড় উপহার। উপজেলা চেয়ারম্যানের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের লোকজন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493