বরিশালে এক মায়ের গর্ভে জন্ম নেয়া তিন কন্যার নাম রাখা হল স্বপ্ন-পদ্মা-সেতু

  • আপডেট টাইম : জুন ২৩ ২০২২, ০৫:৪৯
  • 414 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৩ ২০২২, ০৫:৪৯
  • 414 বার পঠিত
বরিশালে এক মায়ের গর্ভে জন্ম নেয়া  তিন কন্যার নাম রাখা হল স্বপ্ন-পদ্মা-সেতু

স্টাফ রিপোর্টার ॥ নারায়নগঞ্জের পর এবার বরিশালে এক মায়ের গর্ভে জন্ম নেয়া তিন সন্তানের নাম রাখা হল স্বপ্ন,পদ্মা, সেতু। নগরীর বেসরকারি হাসপাতালেবৃহস্পতিবার এক সাথে ঐ তিন কন্যাসন্তানের জন্ম দেন নুরুন্নাহার নামের গৃহবধূ। নবজাতকদের বাবা তার কন্যাদের এই নাম রেখেছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দির বাসিন্দা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (২২) নামের ওই গৃহবধূর বৃহস্পতিবার সকাল ৭টায় প্রসবব্যথা ওঠে। প্রসুতিকে ডা. মোখলেছুর রহমান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সাড়ে ৮টার দিকে ডা. মুন্সী মুবিনুল হক অস্ত্রোপচার করে তিন নবজাতককে প্রসব করান।

চিকিৎসক মুন্সী মুবিনুল হক বলেন, তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। সদ্য ভূমিষ্ঠ শিশুদের মধ্যে দু’জনের ওজন দেড় কেজি করে এবং একজনের ১ কেজি ৪০০ গ্রাম। আশা করি তারা সবাই যথাসময়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবেন।

নবজাতকদের বাবা বাবু সিকদার বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি মাত্র দুদিন। এর আগে আমার তিন কন্যা ভূমিষ্ঠ হয়েছে। তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের। ৩ কন্যার মতোই পদ্মা সেতু আমাদের গর্বের। এজন্য তিন নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর যারাই দেখতে এসেছেন তারাই সন্তানদের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে রাখতে পরামর্শ দিয়েছেন। এজন্য তিনজনের নাম রেখেছি স্বপ্ন, পদ্মা ও সেতু।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493