লালমোহনে কৃষি ব্যাংকে ভল্ট ভাঙ্গার ব্যর্থ চেষ্টা

  • আপডেট টাইম : জুলাই ০২ ২০২২, ০৪:৩৭
  • 420 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০২ ২০২২, ০৪:৩৭
  • 420 বার পঠিত
লালমোহনে কৃষি ব্যাংকে ভল্ট ভাঙ্গার ব্যর্থ চেষ্টা

ভোলার লালমোহন কৃষি ব্যাংকে গ্রিল ভেঙে দুবৃত্তরা প্রবেশ করে ভল্ট ভাঙ্গার চেষ্টা করেছে । শুক্রবার রাতে পৌরশহরের করিমরোডের মাথায় অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে। চোর ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ব্যাংকের বিভিন্ন শোকেস-ড্রয়ার খুলে তছনছ করে রেখে যায়।

খবর পেয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, ওসি (তদন্ত) এনায়েত হোসেনসহ থানা পুলিশ রাতেই ব্যাংক পরিদর্শন করেন। এসময় পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন দেখেন চোর যন্ত্রপাতি হাতে নিয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করছে। তবে খুলতে না পেরে আবার বের হয়ে যায়।

কৃষি ব্যাংক ম্যানেজার মো. মোশারফ হোসেন জানান, তিনি মাগরিবের পর ব্যাংক থেকে বাসায় গেছেন। এর কিছুক্ষণ পরে নৈশ প্রহরী হাসান ফোন করে জানান ব্যাংকে চোর প্রবেশ করেছে। ব্যাংকে এসে বিভিন্ন ড্রয়ারে থাকা কাগজপত্র এলোমেলো দেখেন।

এব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, ব্যাংক ম্যানেজারকে মামলা করতে বলা হলেও তিনি মামলা করতে রাজি হননি। তারপরেও সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চোরকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493