বরিশাল নৌবন্দরের ৩ কর্মী বরখাস্ত ॥ বন্দর কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২২, ০৪:৫৪
  • 383 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২২, ০৪:৫৪
  • 383 বার পঠিত
বরিশাল নৌবন্দরের ৩ কর্মী বরখাস্ত ॥ বন্দর কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

স্টাফ রিপোর্টার॥ বরিশাল নদীবন্দরে বিক্রি করা টিকেট পুনঃরায় বিক্রি করার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ধরা পড়ার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্লিউটিএ) তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বদলী করা হয়েছে বন্দর কর্মকর্তাকে।
বরখাস্তরা হলেন- শুল্ক আদায়কারী মো. ফারুক সর্দার, মাসুদ হোসেন খান এবং মো. মনির হোসেন।
শনিবার এক অফিস আদেশে বলা হয়, ‘দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অর্থ আত্মসাতের’ অভিযোগ ওঠায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২৮ জুন বরিশাল নদীবন্দরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে নদী বন্দরের ২ নম্বর কাউন্টারে বিক্রি করা ৮৬৩টি টিকেট ড্রয়ার ও ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে উদ্ধার করা হয়। ওইসব টিকেট যাত্রীদের কাছে ফের বিক্রি করার জন্য রাখা হয়েছিল।
অভিযোগ আছে- টিকেট কেটে যাত্রীরা পন্টুনে প্রবেশের সময় গেটে দায়িত্বনত কর্মচারীরা টিকেটটি না ছিড়ে রেখে দেন। পরে ঐসব টিকেট আবার বিক্র করা হয়। এতে সরকার বিপুল পরিমান রাজশ^ হারায়। অন্যদিকে, এক নম্বর কাউন্টারে বিক্রি হওয়া টিকেটের দামের চেয়ে বেশি টাকা পওয়া যায়। একই টিকেট একাধিকবার বিক্রি করায় বাড়তি টাকা আদায় করা হয়েছে বলে দুদক কর্মকর্তাদের ধারণা।
বিআইডব্লিউটিএর পরিচালক ওয়াকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, “এ ঘটনায় ইতোমধ্যে বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। আরও ১২ জনকে বদলি করা হচ্ছে।”

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493