এসএসসি পরীক্ষা আগস্টে ॥ এইচএসসি অক্টোবরে!

  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২২, ০৫:০৩
  • 463 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২২, ০৫:০৩
  • 463 বার পঠিত
এসএসসি পরীক্ষা আগস্টে ॥ এইচএসসি অক্টোবরে!

চলতি বছরের স্থগিত এসএসসি পরীক্ষা আগামী আগস্ট মাসে শুরু হতে পারে। একই সাথে পিছিয়ে এইচএসসি পরীক্ষা হতে পারে অক্টোবরে। আন্ত শিক্ষা বোর্ডর একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিঘ্রই তারিখ নির্ধরণ করা হবে বলেও জানা গেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সিলেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন জুলাই মাসের মধ্যে তার আওতাধীন কেন্দ্রগুলো পরীক্ষা নেয়ার উপযোগী হবে। সে হিসেবে আগস্টে পরীক্ষা শুরু প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব মহোদয়ের সঙ্গে সভা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, আগস্টে স্থাগিত এসএসসি পরীক্ষা শুরু করার বিষয়ে আমরা বোর্ড চেয়ারম্যানরা বসে প্রাথমিক সিদ্ধান্তে এসেছি। এ বিষয়টি আমরা প্রস্তাবনা আকারে শিক্ষা মন্ত্রণালয়কে জানাবো। সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারেই এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এস এসসি আগষ্টে অনুষ্ঠিত হলে এইচএসসি চলতি বছরের অক্টোবর মাস থেকে শুরুর পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। আগামী আগস্ট মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু বন্যায় এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষায় পেছানো হচ্ছে। আগামী অক্টোবর মাসে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো।
রোববার দুপুরে দেশের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493