ঈদে নিজের লেখা ৯ গান শোনাবেন মাহফুজুর রহমান

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২২, ০৫:৪০
  • 498 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২২, ০৫:৪০
  • 498 বার পঠিত
ঈদে নিজের লেখা ৯ গান শোনাবেন মাহফুজুর রহমান

২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হোন মাহফুজুর রহমান। সে বছর গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর আর থেমে থাকেননি এটিএন বাংলা চ্যানেলের মালিক ড. মাহফুজুর রহমান।
কিন্তু ঈদুল আজহায় তিনি গান নিয়ে আসছেন কিনা সেটা ধুয়াশা ছিলো। কারণ এটিএন বাংলা টিভি কর্তৃপক্ষ কিছুই জানাচ্ছিলেন না। তবে এটিএন বাংলা চ্যানেলের ঈদ আয়োজনে ড.মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান থাকবে না তা কি হয়? অবশেষ আনুষ্ঠানিকভাবে জানানো হলো এবার ঈদে মাহফুজুর রহমান ৯টি গান নিয়ে হাজির হচ্ছেন।
ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের উপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য জন্য আমি শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581