বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২২, ০২:২৬
  • 447 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২২, ০২:২৬
  • 447 বার পঠিত
বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দি বরিশাল ডেস্ক।। রবিবার, সকাল সাড়ে ৯ টায় নগরীর পুলিশ লাইন্সে বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সম্মানিত বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার।

সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।

এর আগে কল্যাণ সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি’তে কর্মরত ৫ জন পুলিশ সদস্য যথাক্রমে ১) কং, ৭৫৮- মোঃ জাকির হোসেন, ২) কং,৪১৫- মোঃ দেলোয়ার হোসেন, ৩) কং, ৪৯৪- মোঃ নেছার উদ্দিন, ৪) কং, ৪৮১- মোঃ আবুল হোসেন হাওলাদার, ৫) কং, ১১৯৬- মোঃ আঃ সালাম সহ সকলকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ মনজুর রহমান পিপিএম-বার সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493